নীতীশের কটাক্ষ : কেন্দ্রে এখন মোদি পরিচালিত 'টুইটার' সরকার

S M Ashraful Azom
আজ গয়ায় মোদির সভা চলাকালীন, প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রীর মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক আরও একধাপ এগিয়ে গেল শনিবারে নীতীশ কুমার করা এক মন্তব্যে। নীতীশ মোদিকে কটাক্ষ করে বলেছেন, কেন্দ্রে এখন ‘টুইটার’ পরিচালিত সরকার। বর্তমান সরকার টুইটারের মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলে, বার্তা দেয়, প্রতিশ্রুতি দেয় এবং কাজ করে। নীতীশের দাবি, এখনকার সরকার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে নিজেদের আটকে ফেলেছে।
এর আগে মোদি বিহারের মুজফফরপুরে এসে নীতীশের ‘ডিএনএ’ উল্লেখ করে অপমানজনক মন্তব্য করেন। সেই মন্তব্যের প্রতিবাদে নীতীশ প্রধানমন্ত্রীর জবাবদিহি করেন এবং বলেন, তিনি এই কথা বলে পুরো বিহারের মানুষের অপমান করেছেন। যদিও মোদি নীতীশের প্রশ্নের কোনাে জবাব দেননি। আজ বিহারের গয়ায় মোদির দ্বিতীয় সভা।
মোদির সভা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। প্রায় দুহাজার মতো পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও হাজারের মত পুলিশ কর্মকর্তা রয়েছে সভাস্থলে।
২০১৪-র লোকসভা নির্বাচনে বিজেপি তার জোটসঙ্গীর সঙ্গে মিলে বিহারে ৪০টার মধ্যে ৩১টি আসনই জিতে নিয়েছিল। সামনে বিহারের বিধানসভা নির্বাচন। সেখানে জনতা পরিবার জেডিইউ ও আরজেডি'র বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাঠে নেমেছে বিজেপি। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top