ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভ প্রদেশে দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে এলাকাটি দখল করে রাখা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া রেকর্ডকৃত এক ভিডিও বিবৃতিতে ইরাকি প্রতিরক্ষামন্ত্রী খালেইদ আল ওবেইদি এ কথা জানিয়েছেন। খবর বিডি রয়টার্সের।
নিহতদের বেশিরভাগকেই চুরির মতো সাধারণ অপরাধে হত্যা করা হয়েছে এবং তাদের আগেই কবর দেওয়া হয়েছে। তবে সাংবাদিক, ইরাকি পুলিশের সাবেক সদস্য ও সেনাদের লাশ শুক্রবার সকালে মর্গে পাঠানো হয় বলে জানিয়েছে সূত্রগুলো। নিহতদের নামের তালিকা আইএস বিতরণ করেছে বলে জানিয়েছেন তারা।
বিবৃতিতে ওবেইদি বলেছেন, ‘(আইএস) ঠান্ড মাথায় হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের সঙ্গে সহযোগিতা না করার কারণে নিনেভের দুই হাজার ৭০ জনকে হত্যা করা হয়েছে।’

