জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন আর নেই

S M Ashraful Azom
জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন আর নেই। শনিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
ফরিদা ইয়াসমীনের ভাগিনা কণ্ঠশিল্পী আগুন জানান, বার্ধক্যজনিত অসুস্থতায় সপ্তাহখানেক আগে খালাকে (ফরিদা ইয়াসমীন) শাহবাগের বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ইন্তেকাল করেছেন। ফরিদার মরদেহ শনিবার বারডেমের হিমঘরে রাখা হয়। রবিবার সেগুনবাগিচার বাসায় নেয়ার পর দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন-ফরিদা ইয়াসমীন দম্পতির ২ ছেলে রয়েছে। ফরিদার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top