টুঙ্গিপাড়ায় নসিমনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

S M Ashraful Azom
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় নসিমনের ধাক্কায় মেজবাহ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার চৌরঙ্গী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেজবাহ উদ্দিনের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গওরডাঙ্গা গ্রামে।
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ‍রাস্তা পারাপারের সময় একটি নসিমন মেজবাহ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। প্রথমে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তিনি মারা যান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top