অনেকেই ভাবতে পারেননি এত তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। চতুর্থ টেস্টের পরই ঘোষণা অ্যাশেজ সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। তার এই সুদীর্ঘ ক্রিকেটজীবনের চলার পথকে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি।
টুইটারে ভারতীয় টেস্ট দলের এই অধিনায়ক লিখেছেন, ‘বর্ণময় ক্রিকেট জীবনের জন্য অভিনন্দন মাইকেল ক্লার্ক। অধিনায়ক হিসেবে ঝুলিতে অনেক রেকর্ড রয়েছে। শুভেচ্ছা রইল।’
মাইকেল ক্লার্কও পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন কোহলিকে। তিনি লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ। তোমাকে ও ভারতীয় দলকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’
শুধু বিরাট কোহলিই নন, রবিচন্দ্রন অশ্বিনও টুইটারে মাইকেল ক্লার্ককে অভিনন্দন জানিয়েছেন। অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের পর থেকে আর ব্যাগি গ্রিন টুপি পরে মাঠে নামতে দেখা যাবে না মাইকেল ক্লার্ককে।
