জনস্বার্থে কোন আন্দোলনেই নতি স্বীকার করবে না সরকার

S M Ashraful Azom
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কগুলোতে যাত্রী সাধারণের জীবন রক্ষার্থে ইঞ্জিনচালিত সকল প্রকার তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
 
শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারলেনের নির্মাণকাজ পরিদর্শনকালে ভালুকায় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
 
আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থে কোন আন্দোলনের কাছেই নতি স্বীকার করবে না সরকার। প্রয়োজনে মহাসড়কগুলোর পাশ দিয়ে অতিরিক্ত লেননির্মাণের মাধ্যমে ইঞ্জিন চালিত সকল প্রকার তিন চাকার যান চলাচলের ব্যবস্থা করা হবে। মানুষের জীবনের চেয়ে জীবিকা বড় নয়।
 
চারলেন প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, ময়মনসিংহের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সাহাব উদ্দিন খান, ভালুকা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ ও গাজিপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top