ভারত থেকে ফেরার পথে ১০ বাংলাদেশি আটক

Seba Hot News
বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে দেশে ফেরার অভিযোগে ১০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার(১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-বরিশালের সুনিলের স্ত্রী কবিতা বিশ্বাস(৩০), খুলনার বাদশার স্ত্রী শাহিদা(২০), কেসব দাসের স্ত্রী দিপিকা দাস(১৭), জুড়োন দাসের ছেলে বিনোদ দাস(৬৫), নগেন দাসের ছেলে সুসিল চন্দ্র(৫০),সুশীল বৈদ্যের স্ত্রী পুতুল(৩৭), ছেলে তপু(১৮), যশোরের ইসলামের ছেলে রবিউল(২২), বাগেরহাটের জিহাদের ছেলে আল আমিন(২৫) নড়াইলের রবিনদাসের ছেলে বিকাশ(২৪)

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউদ্দিন বাংলানিউজকে জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে দালালরা এসব নারী-পুরুষকে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top