ভিন্ন স্বাদের নুডলস

S M Ashraful Azom
স্বাদ বদলাতে সহজেই ঘরে তৈরি করতে পারেন নানা স্বাদের নুডলস, যা হতে পারে আপনার পরিবারের জন্য মুখরোচক নাস্তা। চটজলদি তৈরি হয় এমন দু ধরনের নুডলস নিয়ে এবারের রেসিপি।
 
 
মিক্স  ভেজিটেবল  নুডলস
 
উপকরণ: নুডুলস ১ প্যাকেট, বাধা কপি কিউব কাট ৫০০ গ্রাম, গাজর পাতলা লম্বা করে কাটা ২৫০ গ্রাম, ফুলকপি ৪০০ গ্রাম, মুরগি ২০০ গ্রাম, রসুন ছেঁচা ৪ কোয়া, পেঁয়াজ কলি ৫০ গ্রাম, কাঁচা মরিচ ৭টা, ডিম ১টা, চিংড়ি ১০ পিস (মাঝারি), সয়াসস ৪ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো।
 
প্রণালি: নুডুলস লবণ ও কয়েক ফোঁটা তেল দিয়ে সিদ্ধ দিন। সবজিগুলো হালকা ভাব দিয়ে নিন। কড়াইতে তেল দিন তাতে রসুন দিয়ে হালকা ভাজুন। এরপর মুরগি দিয়ে ভাজতে থাকনে। মুরগির হালকা কালার হলে ডিম, চিংড়ি একে একে দিয়ে ভাজতে থাকুন। ২ মিনিট পর সবজি দিন ও তিন টেবিল চামচ পানি দিয়ে ভাজতে থাকুন। এরপর কাঁচা মরিচ ও নুডলস দিন। সয়াসস, টেস্টিং সল্ট ও লবণ দিয়ে জোরে জ্বাল দিয়ে ভাজতে থাকুন। এরপর নামিয়ে পরিবেশন করুন।
 
 
স্প্যাগিটি  উইথ  বিফ অ্যান্ড  ক্যাপসিকাম
 
উপকরণ: স্প্যাগিটি ১ প্যাকেট, বিফ লম্বা করে কাটা (সিদ্ধ) ৫০০ গ্রাম, ক্যাপসিকাম লম্বা করে কাটা ২৫০ গ্রাম, টমেটো লম্বা করে কাটা ২৫০ গ্রাম, রসুন ৫ কোয়া কুচানো, পেঁয়াজ ১০০ গ্রাম, কাঁচা মরিচ ১০টা, তেল ১০০ গ্রাম, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ১/২ চা চামচ, সয়াসস ১০০ গ্রাম।
 
প্রণালি: স্প্যাগিটি লবণ ও তেল দিয়ে সিদ্ধ করুন। কড়াইতে তেল গরম করে তাতে রসুন ও পেঁয়াজ ভেজে নরম করে নিন। বিফ সিদ্ধ দিয়ে দিন। কাঁচা মরিচ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে একটু ভাজুন। এরপর স্প্যাগিটি দিয়ে লবণ, টেস্টিং সল্ট, সয়াসস দিয়ে ভাজুন। হয়ে গেল স্প্যাগিটি উইথ বিফ অ্যান্ড ক্যাপসিকাম।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top