নারী অাম্পায়ার ও মুস্তাফিজ

S M Ashraful Azom
বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান বল করছেন। আর আম্পায়ারের দায়িত্ব পালন করছেন এক নারী। বল করতেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন এক কিশোর। কাটার বিশেষজ্ঞের কোনও ভেলকিই যেন থামাতে পারল না তাকে। 
এতক্ষণ যা বলছিলাম- তা বিজ্ঞাপনের শ্যুটিং। শুক্রবার রাজধানীর কোক স্টুডিওতে রবির বিজ্ঞাপনে অংশ নেন আলোচিত এই পেসার।
আর এমন মার খেয়েও মুস্তাফিজের হাস্যোজ্জ্বল উক্তি, ‌ভালোই, খারাপ না।
মেজবাউর রহমান সুমন বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন। এর গল্প সম্পর্কে তিনি জানালেন, এলাকার গলিতে ছেলেমেয়েরা ক্রিকেট খেলবে। সেখানে অংশ নেবেন ক্রিকেটার মাশরাফি, সৌম্য ও মুস্তাফিজ। এরই অংশ হিসেবে মুস্তাফিজের পালা ছিল শুক্রবার। শনি ও রবিবার চলবে বিজ্ঞাপনের দৃশ্যধারণের বাকি কাজ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top