সিদ্ধিরগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

S M Ashraful Azom
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে মায়ের সামনে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে ফয়সাল নামে (২৬) এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল আদর্শনগর এলাকার শাহ আলমের ছেলে। তিনি আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের আপন ভাগ্নে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত খুনের ঘটনার চার্জশিট দেওয়ার পরই নূর হোসেনের সহযোগীরা এলাকায় ফিরে আসে। তাদের মধ্যে একজন তার ভাগ্নে ফয়সাল। কয়েকদিন ধরেই আদর্শনগর এলাকার এক কিশোরীকে (১৭) প্রেমের প্রস্তাব দেয় সে। এছাড়া তাকে কুপ্রস্তাবও দেওয়া হয়। গত শুক্রবার রাতে ফয়সাল তার সহযোগী ফাহিম, প্রান্ত, রাসেলসহ আরও কয়েকজন মিলে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে তার মায়ের হাত-পা বেঁধে ফেলে। পরে মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ করে ফয়সাল। ওই ঘটনার ভিডিওধারণ করা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে গতকাল শনিবার গভীর রাতে থানায় মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ রবিবার দুপুরে পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top