শ্রীবরদীতে প্রেমের টানে প্রেমিক-প্রেমিকা কারাগারে

G M Fatiul Hafiz Babu
শ্রীবরদী প্রতিনিধিঃ
প্রেমের টানে কারাগারের পথ বেছে নিলেন যুগল প্রেমিক মনি ও কাজল। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদীতে। জানা যায় আবুয়ার পাড়া গ্রামের মঞ্জু মিয়ার কন্যার সাথে পশ্চিম তাতীহাটি গ্রামের মোঃ হাবিব মিয়ার ছেলের সাথে দীর্ঘ দিন থেকে প্রেম চলে আসছে। প্রেমের টানে গত বৃহস্পতিবার অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় প্রেমিক কাজল ও মনি। কাজল ও মনি পালিয়ে যাওয়ার পরেই মনির মা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পরে শ্রীবরদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে। দফায় দফায় বৈঠকের পরেও প্রেমিক কাজল ও মনির প্রেমের সম্পর্ক থাকে অটুট। প্রেমিক কাজল ও মনি নাবালক থাকায় অবশেষে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top