বাহুবলির রেকর্ড ভাঙল শ্রীমানতুডু

S M Ashraful Azom
ভারতে আলোচিত ও অন্যতম ব্যবসা সফল সিনেমা বাহুবলি। গত ১০ জুলাই চারটি ভাষায় মুক্তিপ্রাপ্ত দক্ষিণী এই সিনেমাটি গড়েছে বিভিন্ন রেকর্ড। তবে খুব শিগগির মুক্তি পেতে যাওয়া দক্ষিণী আরেকটি সিনেমা মুক্তির আগেই ভেঙেছে বাহুবলি’র একটি রেকর্ড। সিনেমাটির নাম শ্রীমানতুডু।
 
এক দর্শক ১০ হাজার টাকায় বাহুবলি সিনেমার টিকেট কিনে রেকর্ড গড়েছিলেন। সম্প্রতি বাহুবলি’র সেই রেকর্ড ভেঙে গেল। আমেরিকায় এক দর্শক শ্রীমানতুডু সিনেমাটির অগ্রিম ১০টি টিকেট কিনতে খরচ করেছেন ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
 
জানা গেছে, ভারতের দক্ষিণের অনেক হলে শ্রীমানতুডু সিনেমাটির প্রিমিয়াম শো-এর টিকেট ১ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে। আমেরিকায়ও সিনেমাটির অগ্রিম টিকেটের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। সিনেমার অভিনেতা মহেশ বাবুর খুবই ভক্ত এক আমেরিকা প্রবাসী তার পরিবারের সকলের জন্য একসঙ্গে ১০টি টিকেট কেনার জন্য উঠেপড়ে লাগেন। কিন্তু কিছুতেই ১০টি টিকেট একসঙ্গে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত তিনি বড়সড় একটি দাম হাঁকেন। ১৫ হাজার মার্কিন ডলারে তিনি ১০টি টিকেট পান। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৯.৫৮ লাখ টাকা।
 
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু এবং অভিনেত্রী শ্রুতি হাসান শ্রীমানতুডু সিনেমাটিতে অভিনয় করেছেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top