এখন থেকে কোনো সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা হবে না

S M Ashraful Azom
এখন থেকে আর কোনো পাবলিক পরীক্ষায়ই সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা হবে না বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। রবিবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
ঘোষণা অনুযায়ী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডসেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেনি সরকার। বেশ কয়েক বছর ধরে বোর্ডসেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হলেও এবারের ফলাফলে তা ছিল অনুপস্থিত।
গত ৩০ মে এসএসসির ফল ঘোষণার সময় বোর্ডসেরা তালিকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানা ধরনের অনিয়ম শিক্ষামন্ত্রীর নজরে আনেন গণমাধ্যমকর্মীরা।
এরপর সংবাদ সম্মেলনে বসে নাহিদ তাৎক্ষণিক ঘোষণা দেন,  আগামীতে আর কোনো পাবলিক পরীক্ষায় সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হবে না।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top