'দ্য জুরি' নাটকে অভিনয় করছেন বোন তানিশা। সেই কারণে বোনের সঙ্গে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন নায়িকা কাজল। কিন্তু একটা ফোন আসতেই বদলে গেল সব। সাংবাদিক সম্মেলনের মাঝপথেই ক্ষমা চেয়ে উঠে চলে গেলেন তিনি। নিজের ইচ্ছায় নয় কার্যত উঠে যেতে বাধ্য হলেন কাজল। কিন্তু কেন?
জানা গেছে, কাজলের কাছে বার বার একটি ফোন আসছিল। তিনি প্রথমে কয়েকবার কেটে দিলেও পরে তিনি ফোনটা ধরেন। কথা বলতে বলতেই কাজলের মেজাজ পাল্টে যায়। খুব উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। তার পর সকলের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যান অভিনেত্রী।
এমনকি চালককে সরিয়ে নিজেই গাড়ি চালাতে শুরু করেন। শেষে কোনাে মতে তাঁকে পিছনে বসিয়ে চালক গাড়িটি নিয়ে বেরিয়ে যান। কেন কাজল এমন আচরণ করলেন তা জানা যায়নি। ফোনে কী খবর শুনে এত ভেঙে পড়েছিলেন নায়িকা? সে বিষয়ে জানা যায়নি।

সূত্র: কলকাতা