সিনেমা হলে গুলি করে হত্যা: যুক্তরাষ্ট্রে একজনের যাবজ্জীবন

S M Ashraful Azom
২০১২ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি সিনেমা হলে গুলি চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনায় জেমস হোল্মসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ২৭ বছর বয়সী এই হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্তে শুক্রবার একমত হতে পারেননি জুরির বিচারকরা। খবর বিবিসির।
 
জুরির রায়ে বলা হয়েছে, প্যারোলে মুক্তির সম্ভাবনা ছাড়াই হোল্মসকে আজীবন জেলে কাটাতে হবে।
 
এর আগে হোল্মসকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। কিন্তু জুরি বোর্ড নিশ্চিত হন যে, হত্যাকাণ্ডের ঘটনার সময় হোল্মস মানসিকভাবে অসুস্থ ছিলেন।
 
বিচারকরা বলেন, মানসিক অসুস্থতা সত্ত্বেও হত্যাকাণ্ডের জন্য দায়ী হোল্মস। এ কারণে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত নেয়া হয়।
 
পরবর্তী শুনানিতে আনুষ্ঠানিকভাবে এ রায় ঘোষণা করা হবে।
 
২০১২ সালের ২০ জুলাই মধ্যরাতে কলোরাডোর একটি সিনেমা হলে ‘ব্যাটম্যান : দ্য ডার্ক নাইট রাইজেস’ চলার সময় একটি রাইফেল, শটগান ও পিস্তল নিয়ে হামলা চালায় হোল্মস। এ সময় তার ছোড়া গুলিতে ১২ জন নিহত হয়। আরও ৭০ জনকে হত্যায় উদ্যত হলে পুলিশ তাকে আটকে ফেলে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top