কাল-পরশু লন্ডন যাচ্ছেন খালেদা

Seba Hot News

চোখের চিকিৎসার জন্য মঙ্গল অথবা বুধবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া


আজ সোমবার দুপুরে নয়াপলটনে দলের কেন্দ্রীয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা জানান বিএনপির মুখপাত্র . আসাদুজ্জামান রিপন


রিপন জানান, চিকিৎসার জন্য লন্ডনের এই সফরের স্থায়িত্ব থেকে ১০দিন হতে পারে


নির্দিষ্ট করে তারিখ উল্লেখ না করে রিপন বলেন, চিকিৎসার বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। সেজন্য সফরের তারিখ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত তিনি লন্ডন সফরে যাচ্ছেন। সম্ভবত কাল বা পরশু তিনি রওনা হবেন এটা নির্ভর করছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ওপর। এটা ১১,১২ অথবা ১৩ তারিখ হতে পারে


লন্ডন সফরে সে দেশের শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্দিষ্ট করা আছে কি না সে সম্পর্কে জানতে চাইলে দলের এই মুখপাত্র বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, দেশের বড় রাজনৈতিক দলের প্রধান। তিনি কোনো দেশ সফর করলে সে দেশের প্রধান বা রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক হলে অস্বাভাবিক কিছু নয়


প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে বিএনপি নেত্রী লন্ডন সফরে যাচ্ছেন। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট করে বলছিলেননা দলটির কোনো নেতা। এর আগে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফরের কথা থাকলেও সেই সফর স্থগিত করেন বিএনপি নেত্রী


দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেত্রীর এই সফরে দেশের রাজনৈতিক পরিস্থিতি, মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে দলের অবস্থান এবং সর্বোপরি দল পুনর্গঠন ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একান্তে কথা বলবেন মা-ছেলে। দলের কিছু অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নিতে দীর্ঘদিন ধরে ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ছিলেন বিএনপি প্রধান


জানা গেছে, লন্ডনে চোখের চিকিৎসার পাশাপাশি পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান নাতনি জাইমা রহমানের সঙ্গে একান্ত সময় কাটাবেন তিনি। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো তারেক রহমানের সঙ্গে দেখা হচ্ছে খালেদা জিয়ার


এর আগে দুই দফা লন্ডনে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হয়েছিল। সর্বশেষ সৌদি আরবে সাক্ষাৎ হয় ২০১৪ সালের মার্চের মাঝামাঝিতে। তখন লন্ডন থেকে পবিত্র ওমরা পালন করতে স্বপরিবারে সৌদি আরব যান তারেক রহমান


জানা গেছে, লন্ডন সফরকালে বৃটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা বেশ কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হওয়ার কথা রয়েছে। ছাড়া বৃটিশ পার্লামেন্টের এমপি বাঙালি বংশোদ্ভূত রুশনারা আলীর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top