নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মিনকীকান্দা গ্রামে শিশু সন্তান শরীফ সাকিবকে (৪) হত্যার দায়ে বাবা মো. আবু হানিফকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আদালতে বিচারকার্য চলাকালীন এ রায় ঘোষণা করেন বিজ্ঞ বিচারক মো আব্দুল হামিদ।