ভারতে মন্দিরে পদদলিত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত ৫০

Seba Hot News
ভারতের পূর্বাঞ্চলে সোমবার ভোরে একটি হিন্দু মন্দিরের বাইরে পদদলিত হয়ে ১৩ জনের মৃত্যু ৫০ জন আহত হয়েছে। সময় সেখানে সর্বোচ্চ প্রায় দেড় লাখ লোকের উপস্থিতি ছিল। এক পুলিশ কর্মকর্তা একথা জানান


ওই কর্মকর্তা বলেন, ঝাড়খন্ড রাজ্যের বৈদ্যনাথ জ্যোতিলিঙ্গ মন্দির পুণ্যার্থীদের জন্য খুলে দেয়ার সঙ্গে সঙ্গে সবাই হুড়োহুড়ি করে ভেতরে প্রবেশের চেষ্টা করায় ঘটনা ঘটে। ঝাড়খন্ড রাজ্যের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এসএন প্রধান জানান, মন্দিরটি ভোর সাড়ে চারটার সময় পুণ্যার্থীদের জন্য খুলে দেয়া হয়। রাত থেকেই তারা মন্দিরের কাছে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিল


প্রধান বলেন, ‘ সময় লাইনের অনেকে তাড়াহুড়া করে মন্দিরে প্রবেশ করতে গিয়ে পড়ে যায় এবং পদপিষ্ট হয়।তিনি আরো জানান, মর্মান্তিক ঘটনায় ১৩ জন মারা গেছে ৫০ জন আহত হয়েছে


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়খন্ডে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি ঘটনায় ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সঙ্গে কথাও বলেন। উল্লেখ্য, ভারতে বিভিন্ন ধর্মীয় উৎসবে প্রায় ধরনের ঘটনা ঘটে। গত মাসে দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার মধ্যবর্তী রাজাহমুন্ড্রির একটি পবিত্র নদীর তীরে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ২৭ জন প্রাণ হারায়

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top