২০৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার কেনাসহ ২৩৮৫ কোটি টাকা ব্যয়ে মোট ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া ৭টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে ২৩৭২ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ১২ কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।