ফেসবুকে হি হি-কে দশ গোল দিল হা হা

S M Ashraful Azom
কারও ছবি দেখে হাসতে আসতে গড়িয়ে পড়েছেন? কমেন্টে কী লিখবেন ভাবছেন? তাহলে জেনে রাখুন, এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে emoji', 'hehe' এবং 'lol'-কে দশ গোল দিয়েছে 'haha'। নতুন এক গবেষণা বলছে, কমেন্টে কোনাে ইমোজি পোস্ট না করে উল্লাস বোঝাতে সিংহভাগ ইউজারই 'হা হা' পোস্ট করেন।
শতকরার হিসেবে ৫১.৪০ শতাংশ মানুষ হাহা-র দলে। উল্লাস বোঝাতে ইমোজি পোস্ট করে ৩৩.৭ শতাংশ মানুষ। 'হি হি'  পোস্ট করেন মাত্র ১.৯ শতাংশ মানুষ।
গত মে মাস থেকে বয়স, ভৌগলিক অবস্থান ও লিঙ্গভেদে ইউজারদের ফেসবুক পোস্ট ও কমেন্টের উপর সমীক্ষাটি চালান হয়। সেখানে দেখা গেছে, শিকাগো ও নিউ ইয়র্কের ইউজাররা যেমন ইমোজি পোস্ট করে ভালোবাসেন, অন্যদিকে, সিয়াটেল ও সান ফ্রান্সিসকোর ইউজাররা 'হা হা' পোস্ট করে ভালবাসেন। সমীক্ষাটি চালিয়েছেন সারাহ লারসন। ফলাফলটি প্রকাশ করেছে নিউ ইয়র্কার।
সূত্র: কলকাতা

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top