টেক্সাসে পাঁচ শিশুসহ আটজনকে গুলি করে হত্যা

S M Ashraful Azom
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের একটি বাড়িতে পাঁচ শিশুসহ আটজনকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। টেক্সাস পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম হাউসটন ক্রনিক্যাল রবিবার এ খবর দিয়েছে।
পুলিশ বলেছে, গোলাগুলির পর ৪৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হ্যারিস কাউন্টির প্রধান জানিয়েছেন, শনিবার রাতে তাদের গুলি করে হত্যা করা হয়। তবে ওই ব্যক্তি ও নিহতদের মধ্যে তি সম্পর্ক তা জানা যায়নি বলে জানান তিনি। এমনকি নিহতদের পরিচয়ও নিশ্চিত করতে পারেনি কেউ।
হ্যারিস কাউন্টির মুখপাত্র থমাস গিল্লিল্যান্ড জানিয়েছেন, কীভাবে তাদের হত্যা করা হয়েছে তা জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি জানান, নিহতদের বয়স ও লিঙ্গ জানা যায়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top