কুড়িগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
জাতির জনক বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে জেলা ছাত্রলীগ।
বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুন্নবী সাগর, শফিকুল ইসলাম সাকিব ও সাবেক সভাপতি আনিছুর রহমান চাঁদ প্রমুখ।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর দেশের বাইরে পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবী জানান।

ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান