ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ নভেম্বর

S M Ashraful Azom
নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ নভেম্বর। মঙ্গলবার মহানগর হাকিম এস এম মাসুদ উজ জামান এই দিন ধার্য করেছেন।
 
এর আগে বিএনপি নেতা মির্জা ফখরুল অসুস্থতার কারণে বিদেশে থাকায় সময় চেয়ে আবেদন করে আসামিপক্ষ। শুনানি শেষে অভিযোগ গঠনের জন্য আগামী ৩ নভেম্বর দিন ধার্য করে আদালত।
 
২০১২ সালের ডিসেম্বরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কলাবাগান থানায় মামলাটি করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top