৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল

S M Ashraful Azom
উচ্চ মাধ্যমিকের ফল বিপর্যয়ের মধ্যে এ বছর ৩৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি; গত বছর এরকম প্রতিষ্ঠান ছিল ২৪টি।
রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার যে ফল প্রকাশ করা হয়েছে তাতে পাস করেছে ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। আর ৪২ হাজার ৮৯৪ জন জিপিএ-৫ পেয়েছে।
কেউ পাস করেনি- এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি যশোর বোর্ডে। সেখানে ১৩টি প্রতিষ্ঠানের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার ফেল করেছে।
আর ঢাকা, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডের পাঁচটি করে প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকের কোঠা পার হতে পারেনি।
কেউ পাস করেনি- এমন মাদ্রাসা দুটি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top