ভারতের ব্যাঙ্গালুরুর খানাখন্দে ভরা পানিতে ডোবা রাস্তায় কুমিরের পর এবার দেখা যাচ্ছে একটি অ্যানাকোন্ডাকে। তাই পানিতে ডোবা রাস্তা আর ঢাকনা খোলা ম্যানহোল এড়িয়ে চলছেন নগরবাসী। তবে আশার কথা হল এর কোনটাই আসল নয়। নগরের রাস্তা আর ম্যানহোল মেরামত করতে কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতেই এই অভিনব প্রতিবাদ।
প্রায় ২ মাস আগে ব্যাঙ্গালুরুর রাস্তায় খানা খন্দের প্রতিবাদ করতে একটি প্রমাণ সাইজের কুমির তৈরি করেছিলেন স্থানীয় শিল্পী বাদল নানজুন্দাস্বামী। তার সেই কীর্তি ভাইরাল হয়েছিল ভারতে সামাজিক মাধ্যমে। সেই কুমিরের পর এবার দেখা যাচ্ছে রাস্তার গর্ত জুড়ে রয়েছে এক ভয়াবহ অ্যানাকন্ডা। মুখ থেকে বেরিয়ে রয়েছে আধ খাওয়া মানুষের হাত।
শহরে কুমির আসার পর টনক নড়েছিল কর্তৃপক্ষের। সারানো হয়েছে সেই গর্ত। এবার অ্যানাকোন্ডা দিয়ে কাজ হয় কি না তা দেখার অপেক্ষায় ব্যাঙ্গালুরুবাসী। সূত্র: জিনিউজ

