থ্রি ডি টাচ সংযুক্ত নতুন আইফোন

S M Ashraful Azom
টেকনোলজি জগতের উদ্ভাবনী সক্ষমতার জন্য খ্যাত ‘অ্যাপল’ নতুন আই ফোন ৬এস ও ৬ এস প্লাসের পাশাপাশি নতুন আইপ্যাড ও টিভির কথা ঘোষণা করেছে।


নতুন ‘আই ফোন’ এর সবচেয়ে আকর্ষনীয় ফিচার হচ্ছে থ্রি ডি টাচ। নতুন সংযুক্ত এই স্ক্রীন ব্যবহারকারী কতোটা জোরে বা আস্তে স্পর্শ হচ্ছে সেটা নির্ধারণ করতে পারবে।

এখন শুধুমাত্র স্পর্শের মাত্রার ভিন্নতায় বিভিন্ন কাজ যেমন- ই মেইলের ইমেজ প্রিভিউ, ব্যাক থেকে ফ্রন্ট ক্যামেরায় সুইচ করা যাবে। নতুন আইফোনে ১২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা যোগ করা হয়েছে যা ফোর কে রিজুল্যেশনে ভিডিও করতে পারবে। আইফোন ৬ ও ৬ প্লাসে ১০৮০ পিক্সেলে ভিডিও করা সম্ভব হতো। বর্তমান ক্যামেরায় ভিডিও কোয়ালিটি চার গুণ বৃদ্ধি পাবে।

অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক অ্যাপ স্টোর ও অপারেটিং সিস্টেম সহ নতুন একটি টিভি বক্স  এর কথাও ঘোষণা করেছেন। অ্যাপলের টিভি ডিভাইসটির সবচেয়ে আকর্ষনীয় বিষয় হচ্ছে এর রিমোটের ভয়েস কন্ট্রোল। অ্যাপলের আইওএসের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’ টিভিতেও থাকছে। অ্যাপলের টিভিতে ভিডিও গেম কনসোল ছাড়াই এখানে ভিডিও গেমস খেলা যাবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top