ঈদে ওমর সানি ও মৌসুমীর ‘ভালোবাসার বিশ বছর’

S M Ashraful Azom
জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। একসাথে অভিনয়, এরপর প্রেম থেকে বিয়ে। বিষয়টি ভক্তদের অজানা নয়। সেই সম্পর্কের বয়সও গড়াতে গড়াতে বিশ বছর হয়ে গেল।
 
ভালোবাসার দীর্ঘ এই বিশ বছরের গল্প এবার দেখা যাবে টেলিফিল্মে। আর  ‘ভালোবাসার বিশ বছর’ শিরোনামে এই টেলিফিল্মটিতে অভিনয়ও করেছেন জনপ্রিয় এই তারকা জুটি। ওমর সানি অনেক বড় ব্যবসায়ী। সারাক্ষণ ব্যবসা নিয়ে পড়ে থাকে। আর মৌসুমী ছবি এঁকে সময় পার করে। এমন সময় মৌসুমীর এক কাজিন বিদেশ থেকে দেশে আসে। সে আসার পর মৌসুমীর সময়টা খুব ভালো কাটে। কিন্তু ওমর সানি বিষয়টি নিয়ে সন্দেহ করে। এভাবেই এগিয়ে যায় গল্প।
 
‘ভালোবাসার বিশ বছর’ টেলিফিল্মটির গল্প রচনা করেছেন গোলাম রাব্বানী। নির্মাণ করেছেন ইউসুফ চৌধুরী। ঈদের পঞ্চম দিন বেলা ২টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে ‘ভালোবাসার বিশ বছর’ টেলিফিল্মটি প্রচারিত হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top