নয় বছর পর...

S M Ashraful Azom
ওপরের ছবির তিন মানুষই শোবিজ অঙ্গনে অতি পরিচিত ও জনপ্রিয় মুখ। ভক্তের সংখ্যাও কম না তাদের। ক্যারিয়ারের অনেক সময় পাড়ি দিয়েছেন একসাথেই। তবে পর্দায় একই ফ্রেমে তাদের মিলেছে খুব কমই। নয় বছর আগে একই নাটকে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ, অপি করিম ও নোবেল। ‘গুডবাই সিনোরিনা’ টেলিফিল্ম নির্মাণের মধ্য দিয়ে পরিচালকের খাতায় নাম লেখান মাহফুজ। সেই নাটকেই শেষ একসাথে অভিনয় করেছিলেন তারা।
 
এবারও আসছে ঈদে মাহফুজ আহমেদের নির্দেশনায় এনটিভিতে বিরতিহীন নাটক হিসেবে প্রচারের জন্য নোবেল ও অপি করিম অভিনয় করেছেন ‘তুমি আমাকে বলনি’ নাটকে। এটি রচনা করেছেন মারুফ রেহমান। নাটকটি প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘নাটকটির গল্পের প্লটটা ভিন্ন ধাঁচের। নাটকে নোবেল ও অপি করিম স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।’ নয় বছর পর একসঙ্গে কাজ করতে গিয়ে অনেকটাই যেন স্মৃতিমুখর হয়ে পড়েছিলেন নোবেল, মাহফুজ ও অপি করিম। নাটকটি প্রসঙ্গে অপি করিম বলেন, ‘আমার খুব প্রিয় দু’জন মানুষের সাথে কাজ করলাম অনেকদিন পর। তাদের সাথে একসঙ্গে কাজ করার এক দশক পূর্ণ হতে যাচ্ছে আমার। কাজের ফাঁকে ফাঁকে পুরোনো দিনে ফিরে যাচ্ছিলাম আমি।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top