টকশো মনিটরিংয়ে কমিটি রয়েছে’

S M Ashraful Azom
বর্তমানে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত অনুষ্ঠান, টকশো ও সংবাদ নিয়মিত মনিটরিং করার জন্য একটি কমিটি রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।
 
 
মন্ত্রী বলেন, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ কার্যকর করতে প্রস্তাবিত দুটি আইন প্রণীত হলে সম্প্রচার কমিশন প্রতিষ্ঠিত হবে। তখন টকশোর জন্য সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা সম্ভব হবে। এতে করে টকশোগুলোতে বিকৃত ও অসত্য তথ্য উপস্থাপনের সুযোগ থাকবে না।
 
 
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারি ও জাতীয় ইলেকট্রনিক গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন জাতির কাছে পুরোপুরি দায়বদ্ধ। বাংলাদেশ টেলিভিশনে বিকৃত ও অসত্য তথ্য প্রদান করে জনগণকে বিভ্রান্ত করার মতো কোনো অনুষ্ঠান কিংবা টকশো প্রচারের সুযোগ নেই।’
 
টকশো সম্পর্কে মন্ত্রী বলেন, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪-এর তৃতীয় অধ্যায়ের এক অনুচ্ছেদে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বা উপাত্ত পরিহারের জন্য বলা হয়েছে। নীতিমালাটি কার্যকর করার জন্য সম্প্রচার আইন, ২০১৫ এবং সম্প্রচার কমিশন আইন, ২০১৫ প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত আইন দুটি প্রণীত হলে টকশো বিকৃত ও অসত্য তথ্য উপস্থাপনের সুযোগ থাকবে না।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top