শরণার্থীতে পরিপূর্ণ জার্মানির সীমান্ত আপাতত বন্ধ

Seba Hot News
ক্রমবর্ধমান শরণার্থীর চাপ সামলাতে আপাতত সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি। প্রতিবেশী দেশ অস্ট্রিয়া শরণার্থী বিষয়ে নিজেদের মনোভাব আরো কঠিন করার সিদ্ধান্তের পর জার্মানির তরফে এ ঘোষণা অাসল। যদিও জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ব্যবস্থা সাময়িক।
অস্ট্রিয়ার রেল কর্মকর্তারা জানিয়েছেন, অস্ট্রিয়া ও জার্মানির মধ্যে চলাচলকারী ট্রেনগুলো স্থানীয় সময় ভোর পাঁচটা থেকে বন্ধ আছে। রোববার এ সিদ্ধান্ত নেয় জার্মানি। এর আগে মিউনিখ শহর কর্তৃপক্ষ বলেছিলো, তাদের শহর শরণার্থী পরিপূর্ণ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মাইজার সীমান্ত সাময়িক বন্ধের ঘোষণা দিয়ে বলেন, শরণার্থীরা নিজেরাই তাদের আশ্রয়দাতা দেশ নির্ধারণ করতে পারে না।
মাইজার বলেন, চলতি বছর সাড়ে চার লাখ শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছেন। আরো হাজারো আশ্রয়প্রার্থী জার্মান সীমান্তে ছুটে আসছেন। এতে শরণার্থীদের জায়গা দেবার ব্যাপারে আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশগুলো শরণার্থীদের ব্যাপারে যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top