জেলার আক্কেলপুর উপজেলার মাতাপুর গ্রামে অভিযান চালিয়ে একটি রিভলবার ও ১৫৫ গ্রাম হেরোইনসহ একজন অস্ত্র ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব। আজ রবিবার বিকালে র্যাব এ অভিযান চালায়।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প সূত্র জানায়, অস্ত্র ব্যবসায়ী শাহআলম (৩৭) পশ্চিম মাতাপুর গ্রামের জনৈক দুলু মিয়ার বাড়ির পশ্চিম পার্শ্বে মুরগীর খামারের উত্তর পার্শ্ব অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়।
অভিযানের সময় একটি রিভলবার ও ১৫৫ গ্রাম হেরোইনসহ অস্ত্র ব্যবসায়ী শাহ আলমকে গ্রেফতার করা হয়। সে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন নুনুজ গ্রামের মৃত শুকুর মন্ডলের ছেলে ।
অভিযানের সময় মকবুল হোসেন (৫৪) নামে অপর এক অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। ভারত থেকে অবৈধ অস্ত্র ও হেরোইন ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে শাহ আলম।
এ ব্যাপারে আক্কেলপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।

