রাজন হত্যা মামলা সিলেট দায়রা জজ আদালতে স্থানান্তর

S M Ashraful Azom
সিলেটের চাঞ্চল্যকর তের বছরের শিশু রাজন হত্যা মামলাটি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। সোমবার শুনানিশেষে এ নির্দেশনা দেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ সাহেদুল করিম। আদালতের নির্দেশনা অনুযায়ী পলাতক তিন আসামির বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিও সোমবার আদালতে উপস্থাপন করা হয়। এর আগে গত মাসে একই আদালত সৌদি আরবে আটক পলাতক কামরুল ইসলাম, তার সহোদর শামীম আলম ও সুনামগঞ্জের দিরাইয়ের বাসিন্দা পাবেলের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছিলেন।
 
গত ৮ জুলাই ভোরে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদার গত ১৬ আগস্ট ১৩ জনের বিরুদ্ধে এ হত্যা মামলার চার্জশিট দাখিল করেন। ২৪ আগস্ট আদালত মামলার চার্জশিট গ্রহণ করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top