ঝড়ো হাওয়ায় ক্রেন ভেঙ্গে মক্কার মসজিদুল হারামে মারা গেছেন ১০৭ হজযাত্রী। আহত হয়েছেন ২৩৮ জন। আহতদের মধ্যে বাংলাদেশি আছেন ৪০ জন। কিন্তু এখন পর্যন্ত দেশের কোন নাগরিক মারা যায়নি এবং আহতরাও আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই দুর্ঘটনার পরপর দুর্ঘটনা কবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক (জ্যামার দিয়ে) বন্ধ ছিল। ফলে টিভিতে খবর দেখার পর দেশ থেকে অনেকেই হজ করতে আসা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু সেখানে বাংলাদেশিরা কেউই গুরুতর আহত হয়নি বলে হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে।