ভাইয়ের আসনে উপ নির্বাচনে লড়বেন কাদের সিদ্দিকী

S M Ashraful Azom
বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর আসন থেকে উপ নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লিগের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনি এ ঘোষণা দেন তিনি।
 
কাদের সিদ্দিকী জানান, জন্মস্থান টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপনির্বাচনে অংশ নেবেন।
 
আব্দুল লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ইসলাম নিয়ে কটূক্তি করায় প্রথমে মন্ত্রিপরিষদ এবং পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় আব্দুল লতিফ সিদ্দিকীকে। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।
 
এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নয় কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে।’
 
জাতীয় নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনে জালিয়াতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে উপনির্বাচনেও কি হয় তা জনগণকে দেখাতেই নির্বাচনে অংশ নেবেন তারা।’ তবে তিনি আশা করছেন নিজেদের দুর্নাম ঘোচানোর জন্য হলেও সরকার এই উপনির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করবে।
 
এছাড়া অসংগতিপূর্ণ বেতন স্কেল ঘোষণা এবং শেয়ারবাজারের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আকাশপাতাল বৈষম্যের বেতন বৃদ্ধির ফলে লাখ লাখ বেসরকারি চাকরিজীবী দুর্ভোগে পড়বেন বলে উলে­খ করেন তিনি।
খবর ফোকাস বাংলার।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top