১০ কেজি স্বর্ণের পোশাক পরে মডেলিং!

S M Ashraful Azom
 আগেকার দিনে রাজা-বাদশাদের কাছে বিয়ে মানেই ছিলো স্বর্ণের ছড়াছড়ি। বিয়েতে স্বর্ণের বাহারি গহণা থেকে শুরু করে স্বর্ণ মুদ্রা উপহার, সবকিছুতেই ছিলো বাড়াবাড়ি। কিন্তু এবার স্বর্ণ নিয়ে তাদের সেই বাড়াবাড়িকে অতিক্রম করল চীনের একদল ফ্যাশন ডিজাইনার। বিয়ের পোশাক হিসেবে তারা ৯.৯৯৯ কেজি ওজনের স্বর্ণের পোশাক তৈরি করল।স্বর্ণের সুতো দিয়ে তৈরি বিয়ের পোশাকের এমন চমকপ্রদ ফ্যশন শাে আয়োজন করেছে চীনের একটি প্রতিষ্ঠানের ফ্যাশন ডিজাইনাররা। সেখানে প্রায় দশ কেজি ওজনের সোনা দিয়ে তৈরি ৯ টি পোশাকের প্রদর্শনী হয়। শেনঝেনে আয়োজিত এই ফ্যাশন শো'তে প্রদর্শিত পোশাকগুলো আপনিও দেখে নিন এক নজর। গুয়াংমিং অনলাইন।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top