মমিনুলের নেতৃত্ব ভারত ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ১৫ সদস্যের এই দলের অধিকাংশই জাতীয় দলে খেলা খেলোয়াড়। এই দলে নাসির, সৌম্য, রুবেল, এনামুল হক বিজয়, তাসকিন, আল-আমিনরা রয়েছেন।
বয়সভিত্তিক দলে অধিনায়কের দায়িত্ব পালন করলেও ‘এ’ দলে অধিনায়কের দায়িত্ব এই প্রথমবারের মতোই পালন করবেন মমিনুল।
তার অধিনায়কত্ব নিয়ে আশাবাদী জাতীয় দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। তার মতে, মমিনুল ভবিষ্যতের অধিনায়ক। তার যাত্রায় এই সফর মাত্র শুরু।
এ প্রসঙ্গে হিথ স্ট্রিক বলেছেন, ‘আমরা ওকে (মমিনুল) মিনি বলে ডাকি। ওর ক্রিকেট মস্তিষ্ক খুব ভাল। ওর টেম্পরামেন্ট খুব ভালো, যা নেতৃত্বে খুব কাজে দেয়। পরিষ্কার করে ভাবতে পারে। সেটা সে প্রমাণও করেছে, বিশেষ করে টেস্টে।’
তিনি আরও যোগ করেছেন, ‘এছাড়া মমিনুলের ক্রিকেটের প্রতি তীব্র ক্ষুধা রয়েছে। আমি নিশ্চিত, মমিনুল ভবিষ্যতের নেতা হবে। ওর জন্য এই সফরে নেতৃত্ব পাওয়া ভালো একটি পুরস্কার। আশা করি, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত নেতা হিসেবে এটা ওর শুরু।’
উল্লেখ্য, সোমবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। ঘোষিত সূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। বাকি ২টি ম্যাচ হবে যথাক্রমে ১৮ ও ২০ সেপ্টেম্বর। এরপর ২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম ৩ দিনের ম্যাচ, মাইসোরে। এই ম্যাচেই বাংলাদেশর প্রতিপক্ষ কর্নাটক। আগামী ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ ৩ দিনের ম্যাচটি ভারত ‘এ’ দলের বিপক্ষে।