রাগ ঝাড়তে রোবটকে লাথি!

S M Ashraful Azom
আধুনিক প্রযুক্তির যুগে উন্নত দেশগুলোতে ‘হিউম্যানয়েড রোবট’ এর ব্যবহার দিন দিন বাড়ছে। মানুষের মতোই এই রোবটগুলো বিভিন্ন কাজ করে দিতে সক্ষম। সম্প্রতি এই রকম একটি রোবট আক্রমণের শিকার হয়েছে।
সম্প্রতি জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে এক মদ্যপ ব্যক্তি একটি দোকানে গিয়েছিলেন। সেখানেই তার আক্রমণের শিকার হয় রোবটটি। ৬০ বছর বয়সী কিচি ইশিকাওয়া ইউসুকোর একটি দোকানে গিয়েছিলেন। সেখানকার একজন কর্মচারীর ওপর রাগ করেন তিনি। আর এই রাগ ঝাড়েন কর্মরত পিপার রোবটকে।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, মদ্যপ ইশিকাওয়া সফটব্যাংক দোকানে পিপার রোবটটিকে ক্রমাগত লাথি মারছেন।
পিপার রোবটটিতে মানুষের অনুভূতি নিবন্ধন ও প্রতিক্রিয়া জানানোর প্রোগ্রামিং করা থাকলেও এটি জানে না মদ্যপ আক্রমণে কিভাবে প্রতিক্রিয়া জানাবে।
আক্রমণের শিকার পিপার রোবটটি এখন ধীরগতিতে চলাফেরা করছে। ধারণা করা হচ্ছে, এটির ভেতরকার কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে গেছে। খবর: ডেইলি মেইল।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top