বিএনপি এখন কফিনে: এরশাদ

S M Ashraful Azom
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বিএনপি এখন কফিনে আছে। কফিনের বাক্সে। যেদিন খালেদা জিয়া জেলে যাবেন, সেদিন কফিনে পেরেক লাগবে, শেষ পেরেক।’
 
বৃহস্পতিবার চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এরশাদ বলেন, ‘এক-এগারোর নির্বাচনের আগে ময়মনসিংহে খালেদা জিয়া বক্তব্য দিলেন। তিনি ভেবেছিলেন ‌আবার ক্ষমতায় আসবেন। তিনি বলেছিলেন এরশাদের ঠিকানা হবে জেলখানা। জীবন্ত ঢুকবেন, বের হবেন লাশ হয়ে। আমি জীবন্ত আছি। কে লাশ হয়ে বের হয় তা দেখার অপেক্ষায় আছি।’
 
প্রশ্ন রেখে জাপা চেয়ারম্যান বলেন, ‘বিএনপি এখন কোথায়? প্রশ্নের উত্তরে তিনি নিজেই বলেন, ‘বিএনপি এখন কফিনে। বিএনপি আন্দোলনের ডাক দেয়, একজন মানুষও রাস্তায় আসে না।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top