নিজ দেশে নিষিদ্ধ ফেসবুকে চীনের প্রেসিডেন্ট!

S M Ashraful Azom
চীনে ফেসবুকসহ পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার নিষিদ্ধ। অথচ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর নামে ফেসবুকে রয়েছে একটি ভেরিফাইড পেজ! এমনি পেজটির ফলোয়ার রয়েছেন ৯ লাখেরও বেশি মানুষ!

মার্কিন গণমাধ্যম সিএনএন তার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকে চীনের প্রেসিডেন্টের পেজটির নাম দেওয়া হয়েছে ‘শি’স ইউএস ভিজিট’। ভেরিফাইড ফেসবুক পেজ হিসেবেই দেখা যাচ্ছে পেজটিকে। শি জিনপিং-এর চলমান যুক্তরাষ্ট্র সফর নিয়ে স্ট্যাটাস, ছবি আর ভিডিও প্রতিমূহূর্তে শেয়ার করা হচ্ছে পেজটিতে।

ফেসবুক পেজটিতে গিয়ে দেখা যায়, এই বছর সেপ্টেম্বর মাসে চালু করা হয়েছে পেজটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে মোট লাইকের পরিমান ৯ লাখ ৯৬ হাজার ৭০৩টি।

পেজটিতে শি জিনপিং-এর সফরের সকল ধরণের আপডেট পাওয়া যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার কিছুই দেখতে পাচ্ছে না তার দেশের জনগণ। কেননা দেশটিতে ফেসবুক সম্পূর্ন নিষিদ্ধ! সিএনএন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top