বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার

Seba Hot News
মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাত বছর আগে গুলশান থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ধানমণ্ডি এলাকা থেকে শনিবার সকালে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ২০০৮ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান থানায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে মামলাটি ঢাকা মহানগর হাকিম-৫ নম্বর আদালতে বিচারাধীন রয়েছে।
হুম্মাম কাদের চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আপিলের রায়েও তার দণ্ড বহাল রেখেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top