ববশীগঞ্জ (জামালপুর)
ভূয়া কাবিননামা সরবরাহ করার অভিযোগে দায়ের করা মামলায় দুই কাজীকে জেল হাজতে পাঠিয়েছে জামালপুর বিজ্ঞ আদালত। ওই দুই কাজী হলেন বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আবুল কালাম আজাদ ও শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা তাতিহাটি ইউনিয়ন কাজী শামীমুর রহমান শামীম।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কাজী আবুল কালাম আজাদ বকশীগঞ্জ পৌর এলাকার টিকর কান্দি গ্রামের তরুনী খাদিজা আক্তার মীরার বিয়ের ভূয়া কাবিন নামা সরবরাহ করায় এবং তাকে সহযোগীতা করায় উপজেলা তাতিহাটি ইউনিয়ন কাজী শামীমুর রহমান শামীমের বিরুদ্ধে গত ১২/৫/১৫ইং তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বকশীগঞ্জ এ একটি প্রতারণা মামলা দায়ের করেন ভূক্তভোগী খাদিজা আক্তার মীরা। এ মামলায় বিজ্ঞ আদালত ওই দুই কাজীর বিরুদ্ধে সমনজারী করে । গতকাল রোববার দুপুরে অভিযুক্তরা আদালতে হাজির হলে আদালতের বিচারক আতিকুল ইসলাম তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
