সীমান্তে সংঘাত বন্ধে সম্মত ভারত ও পাকিস্তান

S M Ashraful Azom
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত বাহিনীর মহাপরিচালক পর্যায়ের তিন দিনব্যাপী বৈঠক গতকাল শনিবার নয়াদিল্লিতে শেষ হয়েছে। এই বৈঠকে দুই দেশ সীমান্তে সংঘাত বন্ধে স্পর্শকাতর বিষয়গুলো যৌথভাবে সমাধানের বিষয়ে একমত হয়েছে। বিশেষ করে সীমান্তে সংঘর্ষ এবং অস্ত্রবিরতি লঙ্ঘন কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
 
দুই দেশ একটি যৌথ রেকর্ডেও স্বাক্ষর করেছে যাতে সীমান্তের মানুষের কল্যাণের বিষয়টি নজরে রাখার কথা বলা হয়েছে। তারা দ্রুত তথ্য আদান-প্রদানে ই-মেইল এবং টেলিফোনে কথা বলার বিষয়ে সম্মত হয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের প্রথমার্ধে সীমান্ত বাহিনীর মহাপরিচালকরা পাকিস্তানে আলোচনায় বসবেন।
 
বৈঠকের পর বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, ভুল করে যারা সীমান্ত পার হয়ে অন্য দেশে চলে যান তাদের ফেরত পাঠানোর বিষয়টি কীভাবে দ্রুততার সঙ্গে করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। সীমান্তে বসবাসকারী মানুষের নিরাপত্তা রক্ষা দুই দেশের কাছেই প্রাথমিক উদ্বেগের বিষয়। ঠিক হয়েছে, বেসামরিক নাগরিকদের ক্ষেত্রে দুই বাহিনীই খুব সতর্ক মনোভাব দেখাবে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ মহাপরিচালক ডিকে পাঠাক এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন রেঞ্জার্সের প্রধান মেজর জেনারেল উমর ফারুক বুরকি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top