জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

G M Fatiul Hafiz Babu
জামালপুর প্রতিনিধি: জামালপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল গফুর (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছে। মঙ্গলবার বিকেলে জামালপুর-ময়মনসিংহ সড়কের মহেশপুর কালিবাড়ী এলাকার মুন্সিমার্কেট নামক স'ানে এ ঘটনা ঘটে।
আব্দুল গফুরের বাড়ী সদরের রানাগাছা ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে।
স'ানীয়রা জানায়, দুপুর আড়াইটায় ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা জামালপুর যাওয়ার সময় মুন্সিমার্কেট অতিক্রম করছিল। বৃদ্ধ আব্দুল গফুর রাস্তা পার হওয়ার চেষ্টা করলে অটোরিকশার সাথে প্রচন্ড ধাক্কা খায়।
গুরুতর আহতাবসস'ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে বিকেল ৫টায় সে মারা যায়।
এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল দ্য রিপোর্টকে জানান, স'ানীয় লোকজন অটোরিকশাটি আটক করে পুলিশে খবর দিলে আমি ঘটনাস'লে পুলিশ ফোর্স পাটিয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top