তারিক আনামের নির্দেশনায় নতুন দুই মঞ্চনাটক

S M Ashraful Azom
নতুন দু’টি নাটক নিয়ে আসছে মঞ্চনাটকের দল নাট্যকেন্দ্র। একটি ‘বন্দুকযুদ্ধ’, অপরটি ‘গাধার হাট’। দু’টিরই নির্দেশনা দিচ্ছেন তারিক আনাম খান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটক দু’টির উদ্বোধনী প্রদর্শনী হবে। পরদিন শুক্রবারও প্রদর্শনী থাকবে এগুলোর।

‘বন্দুকযুদ্ধ’ লেখা হয়েছে মিশরীয় নাট্যকার আলফ্রেড ফারাগের ‘দ্য ট্র্যাপ’ অবলম্বনে। অন্ধকার সময় ও বিশ্বাসঘাতকতাই উঠে এসেছে এতে। অভিনয় করবেন আরিক আনাম খান, ইমন, নির্যাস প্রমুখ।

‘গাধারহাট’ও আরেক মিশরীয় লেখকের। তৌফিক আল হাকিমের ‘ডঙ্কি মার্কেট’ অবলম্বনে লেখা এ নাটকে অভিনয় করবেন সাইফ আহমেদ, সংগীতা চৌধুরী, নোমান আহমেদ ও খান আতিক।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top