মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ থেকে ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ডিজিটাল ও ইন্টারনেট সপ্তাহের ২দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দেওয়ানগঞ্জ গণগ্রন্থাগার চত্বরে সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি থেকে উক্ত মেলার উদ্বোধন করেন।
দেওয়ানগঞ্জ ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ সুরুজ্জামান তালুকদার, উপাধ্যক্ষ হারুন অর রশিদ, অধ্যাপক নাজির আহমেদ, সিনিয়র সাংবাদিক মদন মোহন ঘোষ, হাবিবুর রহমান, খাদেমুল ইসলাম, রেজাউল করিম এলান, বেল্লাল মন্ডল, ফারুক প্রমুখ। এর আগে প্রধান অতিথি আবুল কালাম আজাদ চুনিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন এবং দুপুরে এ কে এম বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা সভায় উপস্থিত ছিলেন। রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে বানভাসীদের ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া চাল বিতরণ করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনের জানাযায় উপস্থিত হন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।