খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে: ইনু

S M Ashraful Azom
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘বর্তমানে খালেদা জিয়া কৌশলে দম ফেলছেন। ওনারা শেষ ছোবল মারার চেষ্টা করছেন।’
 
রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
তথ্যমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট ও আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করতে হবে। তা না হলে তাদের ধ্বংস করে দিতে হবে।’
 
এ সময় তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া আগুন সন্ত্রাসের সাথে সম্পৃক্ত আছেন কি না তা প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো সমঝোতা হবে না।’ খবর ফোকাস বাংলার।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top