ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ধরলা সেতুতে নতুন করে টোল আরোপের প্রতিবাদে সমাবেশ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাগরিক অধিকার আন্দোলন কমিটিসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন।
রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন করে আরোপিত টোল প্রত্যাহারের দাবীতে সমাবেশ করে বিভিন্ন শ্রেনী পশোর মানুষ। পরে শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এসময় বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, আবু বকর সিদ্দিক, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও নাগিরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব শ্যামল ভৌমিক, দুলাল বোস ও মোনাব্বর হোসেন মিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৩ সালে ধরলা ব্রিজ উদ্বোধন হওয়ার পর থেকে শুধুমাত্র বাস, ট্রাক, মিনিবাস ও মাইক্রোবাস, কাভার্ড ভ্যান ব্যাতিত অন্য কোন যানবাহনে টোল নেয়া হত না। গত ২৬ আগষ্ট থেকে সাইকেল, রিক্সা, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, অটো, মটরসাইকেল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে টোল নেয়া হচ্ছে। অবিলম্বে তা প্রত্যাহার করার দাবী জানান বক্তারা।