বকশীগঞ্জে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

G M Fatiul Hafiz Babu
নিজস্ব প্রতিবেদক বকশীগঞ্জ ঃ
বকশীগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে ২৫ গ্রাম হিরোইনসহ মান্নান শিলাল (২৫) ও শান্ত (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো শহরের সীমারপাড় এলাকার আনোয়ারের ছেলে মান্নান শিলাল ও মৃত ইউসুফ আলীর ছেলে শান্ত।
পুলিশ জানায় , তাদের দেহ তল্লাশি চালিয়ে ২৫ গ্রাম হিরোইন ও ২০০ গ্রাম গাজাঁসহ বাসষ্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএম (সেবা) জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top