দক্ষিণ সুদানে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৮৫

S M Ashraful Azom
দক্ষিণ সুদানে একটি তেল ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। বুধবার রাজধানী জুবা থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর মারিদিমুখী একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
দেশটির রাষ্ট্রপতি দফতরের একজন মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাটেনি ওয়েক অ্যাটেনি এএফপিকে বলেন, ‘তেল ট্যাংকার বিস্ফোরণ ঘটলে এসব লোক মারা যায়। অন্তত ৮৫ জন মারা গেছেন।’
 
বিস্ফোরণের আগে তেল ট্যাংকারটি নষ্ট হয়ে তেল নিঃসরণ হতে থাকে। তখন লোকজন জড়ো হয়ে নিসৃত তেল সংগ্রহে লেগে যায়। আর এ সময় ট্যাংকারটি বিস্ফোরিত হয়।
 
আফ্রিকায় প্রায়ই তেল লিক ও ট্যাংকার দুর্ঘটনা ঘটে থাকে। আর তখন তেল সংগ্রহের জন্য বিপুল সংখ্যক লোক ভিড় জমায়। এতে অনেক ক্ষেত্রে দুর্ঘটনাবশত আগুন ধরে যায় এবং অনেক লোক মারা যাওয়ার ঘটনা ঘটে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top