আল আকসা মসজিদ চত্ত্বরে তৃতীয় দিনের মতো সংঘর্ষ

S M Ashraful Azom
জেরুজালেমের গুরুত্বপূর্ণ আল-আকসা মসজিদ চত্বরে মঙ্গলবার তৃতীয় দিনের মতো ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। এএফপি’র এক সংবাদদাতা একথা জানান।

মসজিদের চারপাশে একত্রিত হওয়া তরুণ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্যকরে পাথর নিক্ষেপ করে। পরে পুলিশ সেখানে প্রবেশ করলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ এ সময় স্টান গ্রেনেড ব্যবহার করে। জেরুজালেমে মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে জর্ডান।

বর্তমানে ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি থাকা স্বত্ত্বেও জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, জেরুজালেমে আর কোনো উস্কানি মুলক ঘটনা ঘটলে সেটা ইসরাইল ও জর্ডানের পারস্পরিক সম্পর্কে প্রভাব ফেলবে। এবং দুর্ভাগ্যজনক ভাবে তখন জর্ডানের পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। বাসস  ও গালফ নিউজ
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top